ছুটির সকালে বাড়ির দরজায় জনপ্রতিনিধিরা
দি নিউজ লায়ন ; শীতের সকালে রবিবার ছুটির দিন চোখ খুলতেই বাড়ির দরজায় হাজির জনপ্রতিনিধিরা। অবাক সাধারণ মানুষ। প্রথমে বাসিন্দারা একটু হকচকিয়ে গেলেও পরে যখন জানতে পারলেন সরকারি কোন কাজে নয় সরকারি প্রকল্প পেয়েছেন কিনা খোঁজ নিতে হাজির জনপ্রতিনিধিরা তখন স্বস্তি মিলল তাদের।
শুক্রবার থেকে রাজ্যজড়ে শুরু হয়েছে বঙ্গধ্বনী যাত্রা। সূত্রের খবর ১০ দিন ধরে তৃণমূলের ৪ হাজার নেতৃত্ব ৯৫০ টি দলে ভাগ হয়ে আড়াই লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এক কোটি মানুষের কাছে পৌঁছে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরবেন। সেই মতো রবিবার সকালে উলুবেড়িয়া পুরসভার ১ ও ৭ নং ওয়ার্ডে হাজির হয়ে যান উলুবেড়িয়া পৌরসভার প্রসাশক অভয় দাস।
সঙ্গে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হাসিবুর রহমান, উলুবেরিয়া পূর্ব মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শুক্লা ঘোষ সহ অন্যান্যরা। এদিন অভয় দাস প্রতিটি বাড়ি গিয়ে রাজ্য সরকারের ১০ বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড মানুষের হাতে তুলে দেওয়ার পাশাপাশিপ্রকল্প পেয়েছে কিনা সেই সম্পর্কে খোঁজখবর নেন। অন্যদিকে রবিবার সকালে পৌরসভার ১৫ নং ওয়ার্ডেবাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন উলুবেরিয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলী।
এদিন তৃণমূল নেতৃত্ব দাবি করেন দুয়ারে সরকার কর্মসূচিতে মানুষ প্রতিটি কেন্দ্রে যাচ্ছে এবং সরকারের নানা সুযোগ-সুবিধা গ্রহণ করছে। এছাড়াও যারা এখনো পর্যন্ত এই সমস্ত সুযোগ সুবিধা পায়নি তাদের কাছে এই সুবিধা পৌঁছে দিতে তাদের এই বাড়ি বাড়ি যাওয়া।

Post a Comment